প্রিন্ট এর তারিখঃ Aug 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
মোঃ কবীর হোসেন : নারায়ণগঞ্জ সদর থানা প্রতিনিধি
২২ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সেমিনার রুমে অনুষ্ঠিত হলো HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে অনুষ্ঠানের অনুষ্ঠানের সঞ্চালনা করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, অনুষ্ঠান সভাপতিত্ব করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবির, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা প্রফেসর মোঃ আমির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনা হেনা সুইটি, মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন দেওয়ান, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোঃ বাবুল দেওয়ান, সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির ইনভেস্টিগেশন অফিসার মাহতাব হোসেন,নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আফছার আহমেদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, সমাজকর্মী মুনমুন আসকারী, সাংবাদিক নেতা আব্দুল লতিফ রানা, এডভোকেট সেন্টু, উম্মে হাবিবা বিথী সহ অভিভাবক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সরকার হুমায়ুন কবির বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের রাষ্ট্রপ্রধান, আজকে যারা এই অনুষ্ঠানে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো তোমরা এমনভাবে মানুষ হও রাস্তা দিয়ে চলাচলের সময় তোমাদের অভিভাবকদের দিকে তাকিয়ে বলতে পারে অমুকের সন্তান মানুষের মতন মানুষ হয়েছে সেই গর্ব তোমার বাপ মা সমাজে মাথা উঁচু করে চলতে পারে আমরা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি সামনে তোমরা এ দেশ পরিচালনা করবে তোমরা এদেশের প্রধান হয়ে নেতৃত্ব দিবে এবং এ দেশকে এগিয়ে নিতে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে।
আজকে এত সুন্দর আয়োজন সত্যিই আমরা এই সংগঠনের প্রত্যেকটি সদস্যের জন্য দোয়া করি তারা যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ভালোর দিকে এগিয়ে আসার আহ্বান জানায় এবং আয়োজক কমিটির প্রতি আমাদের সকলের ধন্যবাদ রইল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪